বজ্রপাত নিয়ে প্রশাসনের উদ্যোগে সচেতনতা মূলক প্রচার
দি নিউজ লায়ন; গত সোমবার রাজ্যে বিপুল সংখ্যক মানুষ বজ্রাঘাতে মারা যাওয়ার পর সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যেমন মর্মাহত তেমন রাজ্য সরকারও নড়ে চড়ে বসেছে। সচেতনতামূলক প্রচারের মাধ্যমে মানুষকে বজ্রাঘাত থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন।
সেই ধারাবাহিকতায় বুধবার নয়াগ্ৰাম, সাঁকরাইল, বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার করা হল। এদিন পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে আবেদন করা হয়, ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সময় সবাই যেন বাড়ির মধ্যে থাকার চেষ্টা করেন।কোন গাছের নিচে যেন বৃষ্টির সময় আশ্রয় না নেন। পাশাপাশি বজ্রপাতের সময় যেন কেউ ইলেকট্রনিক খুঁটি কিংবা তারে হাত না দেন।
ঝড় বৃষ্টির আগে যেন বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বিদ্যুৎ বাহী তার থেকে বিচ্ছিন্ন করে দেন। এভাবেই বজ্রবিদ্যুৎ থেকে মানুষকে বাঁচানোর জন্য প্রচার চালাল নয়াগ্ৰাম, সাঁকরাইল, বেলিয়াবেড়া থানার পুলিশ প্রশাসন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে বজ্রপাত নিয়ে মানুষকে সচেতন করার জন্য বুধবার জোরকদমে প্রচার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে বজ্রপাতের সময় বাড়ির মধ্যে থাকবেন । গাছের তলায় কেউ থাকবেন না ।নিজেকে সুরক্ষিত রাখবেন অপরকে সুরক্ষতি রাখার জন্য সহযোগিতা করবেন।

Post a Comment